1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

লামা কেন্দ্রীয় হেফজখানার নবীন প্রবীন ৩২ হাফেজকে পাগড়ী প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 

বান্দরবান জেলার লামা উপজেলার কেন্দ্রীয় হেফজখানার নবীন প্রবীন হাফেজদেরকে পাগড়ী প্রদান করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনাতয়নে কেন্দ্রীয় হেফজ খানা পরিচালনা পরিষদ আনুষ্ঠানিকভাবে এ পাগড়ি প্রদান করেন। পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ ও থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন এতে বিশেষ অতিথি ছিলেন। লামা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহীম সাদেক’র সঞ্চালনায় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবু তাহের। এতে চকরিয়া বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা ক্বারী নুরস সোলতান, চকরিয়া বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদরাসার শিক্ষা সচিব হযরত মাওলানা মোজাহের আহমদ বিশেষ বক্তা ছিলেন। ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- লামা কেন্দ্রীয় হেফজখানার প্রতিষ্ঠাতা লামা কোর্ট মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা শহিদুল হক টেকনাফ, লামা ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, কোর্ট জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন হেফজখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে ইসলামী সঙ্গিত পরিবেশন করেন- লামা কেন্দ্রীয় হেফজখানার প্রাক্তন ছাত্র হাফেজ বাছিত খান সাইদী। দোয়া মাহফিলের পর আলোচনা শেষে অতিথিরা হেফজখানার ৩২ জন ছাত্রকে পাগড়ী পরিধানের পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট