1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামা থেকে পাচারকালে তক্ষক সহ ২ জন আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে
লামায় তক্ষক সহ আটক দুই ব্যক্তি

লামা প্রতিনিধি |
রাতের আধাঁরে মোটর সাইকেল যোগে পাচারকালে তক্ষক সহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বান্দরবান জেলার লামা থানা পুলিশ। উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা ছয় মাইল নামক এলাকার সড়ড়ের উপর থেকে তক্ষক সহ তাদেরকে আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত ইয়ামাহা ফেজার মডেলের একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটক তক্ষক ব্যবসায়ীরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসা পাড়ার নুরুল হুদার ছেলে মো. কুতুব উদ্দীন (৪২) ও একই ইউনিয়নের সিকদার পাড়ার মৃত মোহাম্মদ পেটানের ছেলে মো. নাজিম উদ্দিন (৪৫)।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সাজ্জাদ চৌধুরী বলেন, লামা-ফাঁসিয়াখালী সড়কে নাইট ডিউটিরত পুরিশ রবিবার দিনাগত রাত সাড়ে ১১টার দিকে একটি মোটর সাইকেল থামার জন্য সংকেত দেন। এ সময় মোটর সাইকেলটি থামলে মোটর সাইকেলের পিছনে বসা আসামী মো. কুতুব উদ্দীনের হাতে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে রক্ষিত ১টি বন্যপ্রাণী তক্ষক পাওয়া যায়। তক্ষকটি লেজসহ লম্বা অনুমান ১২ইঞ্চি, যার ৪টি পা আছে এবং পা গুলো দেখতে মুরগীর পায়ের মত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এই ঘটনায় আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৯/৪১ ধারায় মামলা নেয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট