1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামা পৌরসভাকে ‘গ্রিণ সিটি’ ঘোষণা করা হবে —-মেয়র জহিরুল ইসলাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান |
সবুজই প্রাণের স্পন্দন, বেঁচে থাকার মূলমন্ত্র। সবুজ মানেই প্রকৃতি, প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। তাই বান্দরবান জেলার লামা পৌর এলাকার সড়কগুলোর দু’ধারে সৌন্দর্য বর্ধনে গাছ রোপনোর উদ্যোগ নেন পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম। শুধু তাই নয়, সৃজিত গাছগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা বেষ্টনীর কাজও চালাচ্ছেন সমান তালে। ইতিমধ্যে পৌরসভা ভবনের আশপাশের সড়ক, রুপসীপাড়া সড়ক সহ বিভিন্ন সড়কে সৃজন করা হয় কৃষ্ণচূড়া, রাধা চূড়া, সোনালো ও দেবদারু গাছে চারা। প্রতিদিনের মত সোমবারও সকালেও পৌরসভা এলাকার কলিঙ্গাবিল এলাকায় সরেজমিন এ কাজের তদারকি করেন পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশে এবং সহযোগিতায় এ কাজ চলছে। ইতিমধ্যে বিভিন্ন সড়কের দু’পাশের সৌন্দর্য় বর্ধনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।

এসব সবুজ গাছের চারা বেড়ে সড়কের সৌন্দর্য় বাড়ানোর পাশাপাশি সবুজের সমারোহে আকৃষ্টি করবে দূর দূরান্ত থেকে আসা পর্য়টকদের। ভূয়শী প্রশংসা করে পথচারী মঞ্জুরুল ইসলাম, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, মো. সোহেল, মো. শাহ জাহান সহ অনেকে বলেন, পৌর ভবনের সামনের সড়কের পাশে লাগানো বেশ কিছু দেবদারু গাছের সবুজ সমারোহের সৌন্দর্য পথচারীদের আকৃষ্ট করছে। এ উদ্যোগের কারণে পৌরসভা মেয়রকে সবুজ প্রেমী বলা চলে।
এদিকে পৌর এলাকার আভ্যন্তরীণ সড়কগুলোতে গাছ লাগানো সম্পন্ন হলে লামা পৌরসভাকে আগামীতে “গ্রীণ সিটি ” ঘোষণা করা হবে বলেও জানান, মেযর মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘সবুজের ছোঁয়াতে বেঁচে থাকে প্রাণ, ফুল ফোটে পাখি গায় মাঠে হাসে ধান, সবুজ বাঁচাতে চাই সবুজ মন, সবুজে সবুজে এসো সাজাই জীবন’।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট