1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া(চট্রগ্রাম)।

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কালা মিয়া (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

২৩ মে(মঙ্গলবার) রাত ৯টার দিকে আধুনগর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত কালা মিয়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বশরত আলী মুন্সি পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র।

আধুনগর ইউ পি সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্রগ্রাম অভিমূখী দ্রূতগামী একটি বাস রাস্তা পারাপারের সময় বৃদ্ধকে ধাক্কা দিলে এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করেন।

ঘাতক বাসটি ঘটনাস্থলের অদূরে মহাসড়কের পাশে রেখে চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্হানীয়রা।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, দূর্ঘটনার বিষয়টি জানার পর পরই ঘঠনাস্হলে পুলিশ পাঠিয়েছি।ঘাতক বাসটি থানার হেফাজতে রয়েছে।আইনগত ব্যবস্হা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট