1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লোহাগাড়ায় ২টি দেশীয় তৈরী অস্ত্র, তিন রাউন্ড গুলিসহ পাহাড়ি সন্ত্রাসী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বার দুর্গম পাহাড়ি এলাকা হতে একজন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে দুটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতের নাম চন্দ্র চাকমা(৩৮)। তিনি বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের পুণর্বাসন চাকমা পাড়ার বাসিন্দা সুনীল চাকমার ছেলে।

২২মে (সোমবার) সন্ধ্যায় উপজেলার চরম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দূর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

লোহাগাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, চরম্বা ইউনিয়নের দূর্গম পাহাড়ের টিলার সেগুন বাগানে গাছের উপর বানানো টং ঘরের নিচে ২ জন পাহাড়ি সন্ত্রাসী অবস্থান করছিল।

এমন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্ব সেখানে অভিযান পরিচালনা করা হয় । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা বন্দুক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে তাদের দুজনকে ধাওয়া করে বন্দুকসহ চন্দ্র চাকমাকে আটক করলেও তার আরেক সহযোগী তরুণ চাকমা একনলা বন্দুক রেখে কৌশলে পালিয়ে যায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান জানান, ২জন পাহাড়ি সন্ত্রাসীর মধ্যে চন্দ্র চাকমাকে আটক করা হয়েছে। অপরজন পাহাড়ি সন্ত্রাসী তরুণ চাকমা অস্ত্র রেখে কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় অস্ত্র আইন ও পুলিশকে আক্রমন করায় ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে।আসামী চন্দ্র চাকমাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট