1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

লোহাগাড়ার মাদক সম্রাট ফোরকান র‌্যাবের হাতে আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া। 

দক্ষিণ চট্রগ্রামের মাদক সম্রাট খ্যাত লোহাগাড়ার ফোরকান (৪০) ও তার সহযোগী এহসানুল আলমকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-৭ ।

২২মে (সোমবার) রাত ১টায় উপজেলার সদর ইউনিয়নের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের দেয়া তথ্যানুযায়ী স্হান থেকে ৬৪ কেজি গাজা, ৩২৩ বোতল ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার সদর ইউনিয়নের জোনাবীর পাড়ার মৃত এনায়েত আলী ছেলে ফোরকান ও একই এলাকার এস্তাফিজুর রহমানের ছেলে এহসানুল আলম।

র‌্যাব সূত্রে জানা গেছে , উপজেলা সদরের একটি ভবনের ৪র্থ তালায় বাসা ভাড়া নিয়ে মাদকদ্রব্য মজুদ করে ক্রয়-বিক্রয় করছিলো ফোরকান। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আসামিদের দেখানো স্থান থেকে ১টি কার্টুন ও ৭টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ৬৪ কেজি গাজা, ৩২৩ বোতল ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএস আই বিল্লাল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত দুজনকে মঙ্গলবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট