1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

শনিবার সকাল থেকেই মাঠ পুলিশের নিয়ন্ত্রণে যাবে: খাগড়াছড়ি পুলিশ সুপার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩৩৫ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক |

 

খাগড়াছড়ি পুলিশ সুপার মো.নাইমুল হক বলেছেন, শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টার পর মাঠ পুলিশের নিয়ন্ত্রণে চলে যাবে। জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারির পর খাগড়াছড়িতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিলের ব্যাপক প্রস্তুতি চলছে। চলছে মঞ্চ তৈরির পাশাপাশি রান্না-বান্নার কাজ। সে সাথে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। এমন প্রশ্ন জবাবে পুলিশ সুপার মো. নাইমুল হক এসব কথা বলেন।

পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, ১৪৪ ধারা শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। পুলিশের কাজ সকাল ৮টার পর। এখন বিএনপির নেতাকর্মীরা কি করছে আমি জানি না। এদিকে বিএনপির নেতারা অভিযোগ করেছেন সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে স্বেচ্ছাসেবক দলের ইফতারের মঞ্চ তৈরিসহ যাবতীয় কাজে বিঘ্ন হচ্ছে। তবে এটা দৃশ্যমান যাদের অজুহাতে খাগড়াছড়ি শহরে ১৪৪ ধারা জারি ও প্রশাসন তৎপর, বাস্তবে তাদের কোন তৎপরতা কারো চোখে পড়েনি। বরং সকল ধরনের ভয়তীতি ও হুমকি-ধমকি উপেক্ষা করে রাত যতই বাড়ছে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ততই বাড়ছে। ফলে নানা শঙ্কা বাড়ছে সাধারণ মানুয়ের মাঝে।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার খাগড়াছড়িতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেক দলের ইফতার মাহফিলে পূর্ব নির্ধারিত তারিখ ছিল। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, পূর্ব নির্ধারিত চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার কর্মসূচির জন্য স্থান বরাদ্দ পেতে জেলা প্রশাসকের কাছে জেলা বিএনপি শহরের চারটি স্থানে অনুমতি চাইলেও প্রশাসনের অনুমতি মিলেনি। বরং জেলা বিএনপির আবেদনের ৬ দিন পর বিএনপির আবেদিত খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় পৌর আওয়ামী লীগ পাল্টা শান্তি সমাবেশের কথা বলে আবেদন করার পরও তাদের অনুমতি দেওয়া হয়েছে। এ অবস্থায় খাগড়াছড়ি জেলা বিএনপি পূর্ব নির্ধারিত কর্মসূচি বাস্তবায়ন করতে বাস টার্মিনাল এলাকায় ব্যক্তি মালিকাধীন জমি বেছে নিয়ে সেখানে ইফতারের প্রস্তুতি নেয়া হলেও এখন তা পন্ড করতে ক্ষমতাসীন দলের ইশারায় প্রশাসন পায়তারা করে। যার ফলশ্রুতিতে শুক্রবার বিকালে ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সুত্র-পার্বত্য নিউজ

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট