1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক।  
পার্বত্ চট্টগ্রাম শান্তিচুক্তির ২৮ বছর পূর্তিতে জেএসএস বলেছে, চুক্তি স্বাক্ষরের পর পাঁচটি নির্বাচিত সরকার ও দুটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকলেও কেউ তা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা দেখায়নি। স্বাক্ষরকারী আওয়ামী লীগ সরকারও দীর্ঘ সময় পেয়েও চুক্তির মৌলিক বিষয়গুলো কার্যকর করেনি। ফলে ২৮ বছর পরও চুক্তির মূল ধারা, বিশেষ করে দুই-তৃতীয়াংশ বিষয়, অবাস্তবায়িত রয়েছে।জেএসএসের অভিযোগ অনুযায়ী, অবাস্তবায়িত বিষয়গুলো হলো: পার্বত্য চট্টগ্রামের উপজাতি অধ্যুষিত অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণের জন্য আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের কাছে প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত করা। ভোটার তালিকা তৈরি করে পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদ নির্বাচন আয়োজন। পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়ে পার্বত্য পুলিশ বাহিনী গঠন। ভূমি কমিশনের মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তি ও জুম্মদের জমি ফেরত দেওয়া।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে। এছাড়া ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ। তবে পাঁচ মাসে একটি সভা হলেও বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি।

বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার বলেন, পাহাড়ের মূল সমস্যা হলো ভূমি। এক লাখের বেশি অভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভারত প্রত্যাগত শরণার্থী এখনও জমি ফেরত পাননি এবং তাদের ভিটায় ফিরে যাওয়া সম্ভব হয়নি।

জেএসএস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, আগামী নির্বাচিত সরকারকে চুক্তি বাস্তবায়নে উদার মনোভাব দেখাতে হবে এবং চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সূত্র- পাহাড়সমুদ্র

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট