1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

শীঘ্রই কক্সবাজার আদালত এলাকার রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে : মেয়র মাহবুব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী  |

আগামী কয়েক মাসের মধ্যেই কক্সবাজার আদালত এলাকার সকল রাস্তা, গলি ও অন্যান্য স্থাপনা সমুহ উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। যাতে আদালত পাড়ায় আসা সেবাপ্রার্থী, আদালত সংশ্লিষ্ট সকলে স্বাচ্ছন্দ্যেবোধ করে, কাজের গতিশীলতা বাড়ে।

বৃহস্পতিবার ২৪ আগস্ট কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক এর নেতৃত্বে সমিতির কার্যকরী কমিটির একটি প্রতিনিধিদল কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে মেয়র তাদের এ আশ্বাস দেন।

মেয়র মাহবুবুর রহমান চৌধুরী আরো বলেন, আদালত পাড়া একটি গুরুত্বপূর্ণ এলাকা। এ এলাকার উন্নয়ন ও সংস্কারে পৌর কর্তৃপক্ষ সবসময় সচেতন। এজন্য অগ্রাধিকারভিত্তিতে এ এলাকার উন্নয়ন করা হবে। সাক্ষাতকালে মেয়র মাহবুবুর রহমান চৌধুরী অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে কক্সবাজার আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মেয়র আদালত পাড়া ও আইনজীবী সমিতির উন্নয়নে সম্ভব সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট নুরুল ইসলাম সায়েম, সহ সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট