1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

সমৃদ্ধ দীঘিনালা গড়তে সকলের সহযোগিতা চাই -ইউএনও আরাফাত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধি |

দেশের বিভিন্ন স্থানে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কর্তব্য অবহেলা ও দুর্নীতি অনিয়মসহ নানা অভিযোগের অন্ত নেই জনগণের। তবে সৎ, দায়িত্বশীল ও জনবান্ধন কর্মকর্তার সংখ্যাও আজকাল কম নয়। তারা লোভ লালসার উর্ধ্বে থেকে নিজ প্রতিষ্ঠানকে গড়ে তোলেন সাধারণ জনগণ ও বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল হিসেবে। তেমনি একজন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। নিজের কর্মস্থলকে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। গত বছরের ২৫ জুলাই পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে যোগদান করেন।

যোগদানের এক বছর পার না হতেই তাঁর সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। দীঘিনালা উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরালসভাবে কাজ করছেন তিনি। উপজেলার নাম দিয়েছেন “সমৃদ্ধ দীঘিনালা”। জনবান্ধব এই উপজেলা নির্বাহী অফিসারের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও সর্ব ক্ষেত্রেই রয়েছে এই উপজেলা নির্বাহী অফিসারের পদচারণা। দাপ্তরিক কাজের বাইরে সকাল-বিকাল ছুটে বেড়ান মাঠ-ঘাট। কথা বলেন উপজেলার সাধারণ মানুষের সাথে। শোনেন তাদের ‍দুঃখ-কষ্টের কথা। খোঁজখবর নেন সমাজের অবহেলিত গরিব-দুঃখী মানুষের। পরিদর্শন করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উপজেলার নানা উন্নয়ন প্রকল্প। কোথাও কোনো সমস্যা দেখলে নেন প্রয়োজনীয় ব্যবস্থা। তা ছাড়া গণমাধ্যম, ফেসবুক, মুঠোফোন ও ই-মেইলের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

উপজেলার মধ্য বোয়ালখালী গ্রামের দরিদ্র নারী আঁখি আক্তার স্মৃতি বলেন, সম্প্রতি আমাদের পরিবারের অভাব অনটনের কথা ইউএনও স্যারকে জানালে তিনি আমাকে একটি সেলাই মেশিনের ব্যবস্থা করে দেন। এ সেলাই মেশিন দিয়ে কাজ করে আমি সচ্ছলতার মুখ দেখেছি।

একই গ্রামের স্বামী পরিত্যক্তা নারী জান্নাতুল ফেরদৌস বলেন, অনেক বছর হইছে আমার স্বামী আমাগো ছাইড়া গেছে। আমি মাইনশের জমিতে কাজ করে একমাত্র পুলাটারে পড়ালেহা করাই। আমার মাথা গোঁজার ঠাঁইও ছিলনা। ইউএনও স্যার খোঁজ নিয়ে আমারে প্রধানমন্ত্রীর উপহারের একটা ঘর দিছে। আল্লায় তার ভালা করুক।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট