1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

সাংগু মৌজার ম্রো সম্প্রদায়ের জুমভূমি জবর দখলকারী ও লামা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংগু মৌজাবাসীর মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলার সাংগু মৌজার ম্রো সম্প্রদায়ের জুম ভূমি উঃ উইচারা ভিক্ষু ও তৈন মৌজা হেডম্যান মংক্যনু নেতৃত্বে ধর্মকে ঢাল করে মারাইতং পাহাড়ে বে-আইনীভাবে দখলের পায়তারা সহ লামা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্মের নামে ম্রোদের ভূমি দখল বন্ধ করো, করতে হবে’, ‘মংক্যনু মার্মা হেডম্যান হয়ে প্রশাসনের বিরুদ্ধে ও মারাইতং পাহাড় নিয়ে মিথ্যাচার কেন ?’ উঃ উইচারা ভিক্ষু গং রিসোর্ট করলে ধর্মের অবমাননা হয়না কেন?’ ‘মারাইতং ধর্মজাদী পরিচালনা কমিটি সীমানা নির্ধারণে এত ভয় কিসের ?’ -এমন শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়সহ শত শত বাঙ্গালী নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে ২৮৫নং সাংগু মৌজাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- লামা উপজেলার সাংগু মৌজা হেডম্যান চ্যংপাত ম্রো, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট এসোসিয়েশন’র কেন্দ্রীয় কমিটির সভাপতি তনয়া ম্রো ও সদস্য কাইনপ্রে ম্রো, স্থানীয় মুক্তারাম ত্রিপুরা কারবারী, ফলে ম্রো, পাক ম্রো ও সাকতাই ম্রো প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- সরকার কর্তৃক ১৯৯২ সালে তৈন মৌজায় ৫ একর ও সাংগু মৌজায় ৫ একরসহ মোট ১০ একর জমি মারাইতং পাহাড়ের জাদী নির্মাণের জন্য বন্দোবস্তি দেওয়া হয়। তখন থেকে ওই ভূমিতে বৌদ্ধ মন্দির নির্মাণ করে ভোগ করে আসছেন কর্তৃপক্ষ। আমরাও বৌদ্ধ ধর্মালম্বী, আমরাও বৌদ্ধ মন্দিরের বিরোধী না, ভান্তের বিরুদ্ধেও না। কিন্তু এখানে ধর্মের নামে, ধর্মকে পুঁঁজি করে ম্রো জনসাধারণের জুমভূমি নিয়ে যারা ছিনিমিন খেলছেন, তাদের বিরোধী আমরা।
বক্তারা আরও বলেন- উঃ উইচারা ভিক্ষু ও তৈন মৌজা হেডম্যান মংক্যনু মার্মাসহ একটি চক্র ধর্মকে ব্যবহার করে ম্রো জনগোষ্ঠির জুম ভূমি জবর দখলের উদ্দেশ্যে রিসোর্ট নির্মাণের পায়তারা করছেন। এ নিয়ে  দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে নিস্পত্তির লক্ষ্যে গত ১৯ অক্টোবর লামা ও আলীকদম উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভূমি), সার্ভেয়ার ও থানা পুলিশের অফিসার ইনচার্জসহ গন্যমান্য ব্যক্তিরা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় লামা ও আলীকদম উপজেলা প্রশাসন, সাংগু মৌজা হেডম্যান, তৈন মৌজা হেডম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গের যৌথ মতামতের ভিত্তিতে দুই উপজেলার সীমানা বিরোধ চিহ্নিত ও বৌদ্ধ মন্দিরের ১০ একর ভূমি পরিমাপ করে বুঝিয়ে দিতে গত ২৮ অক্টোবর মঙ্গলবার বিরোধীয় ভূমি পরিমাপ করার সিদ্ধান্ত নেন। এ সময় উপস্থিত তৈন মৌজা হেডম্যানও এতে সম্মতি দেন। পরোক্ষণে উঃ উইচারা ভান্তে ও মংক্যনু মার্মা চক্রটি পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে সাংগু মৌজাস্থ ম্রোদের ভূমি জবর দখল অব্যাহত রাখতে পরিমাপের দিন কিছু লোক জড়ো করে প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিমাপের কাজ বানচাল করেন। লামা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে এহেন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাাশাপাশি পরিমাপ পরিচিবহ্নিত করে আলীকদমের ভূমি আলীকদমকে, আর লামা উপজেলার সাংগু মৌজার নিরীহ ম্রো জুম চাষিদের ভূুমি ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট