1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

সাজেকে ডায়রিয়ায় আবারো মারা গেলেন স্বামী স্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুর্গম নতুন বেটলিং পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা বাহন ত্রিপুরা(৫৫) ও মেলাতি ত্রিপুরা(৫০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শনিবার রাত প্রায় ৩ ঘটিকায় মৃত্যুবরণ করে।

শনিবার (১৭ জুন) সকালে ৭নং ওয়ার্ড মেম্বার বন বিহারী চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন বাহন ত্রিপুরা ও মেলান ত্রিপুরা তারা নতুন বেটলিং পাড়ার বাসিন্দা তাদের মেয়ের শশুর বাড়ি লংথিয়ান পাড়ায় সেখানে তাদের মেয়ে ও মেয়ের জামাই ডায়রিয়ায় আক্রান্ত হলে তারা উভয়ে মেয়ে – মেয়ের জামাইকে দেখতে যান এবং সেখানে অবস্থান করে তারাও ডায়রিয়ায় আক্রান্ত হন। লংথিয়ান পাড়ায় মেয়ের বাড়িতে আজ (শনিবার) রাত প্রায় ৩ টার দিকে তারা মারা যায়। এর আগে একই গ্রামে আরো দুজন মৃত্যুবরণ করে। আক্রান্ত আছে এখনো প্রায় অর্ধশতাধিক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরবিন্দু চাকমা বলেন আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি এবং পুরো এলাকার সার্বিক অবস্থার খোজ নিচ্ছি প্রয়োজন হলে আমাদের মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করবো। তিনি আরো বলেন এর আগে আমাদের মেডিকেল টীম লংথিয়ান পাড়ায় চিকিৎসা সেবা প্রদান করে এবং ঐ গ্রামের সকলকে পানি ফুটিয়ে পান করতে এবং খাওয়ার আগে হাত ভালোভাবে পরিস্কার করার ব্যাপারে পরামর্শ প্রদান করা হয় সাথে খাবার সেলাইন ও পানি বিশুদ্ধকরণ টেবলেট দেয়া হয় মনে হচ্ছে গ্রামবাসী সচেতন হচ্ছেনা এখনো।
উল্লেখ্য যে, ইতিমধ্যে লংথিয়ান পাড়া, শিয়ালদাহ সহ আরো বিভিন্ন দুর্গম গ্রামে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে কিন্তু বর্তমানে আবারো ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এলাকাবাসীরা বলছেন খাবার পানিতেই হয়তো সমস্যা আবার অনেকেই ছোয়াছে রোগও বলছে ডায়রিয়াকে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট