1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সংগঠন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ৫ডিসেম্বর (শুক্রবার) সংগঠনের নিজস্ব অফিস কক্ষে অনুষ্টিত হলো ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ সেবা, যেখানে ২শতাধিক অসহায়, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষ চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ পাই৷

চিকিৎসা নিতে আসা রোগী রহিমা বেগম বলেন,
ফ্রি সেবার কারণে কোনো কষ্ট ছাড়াই চিকিৎসা নিতে পেরেছি। আমাদের মতো গরিব মানুষের জন্য বড় উপকার।

ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সদস্য মোঃ রাকিবুল ইসলাম বলেন,
“আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। চিকিৎসা সেবা পাওয়া সবার অধিকার। আমাদের ফাউন্ডেশন সেই অধিকার নিশ্চিত করতে নিয়মিত মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ আমরা প্রায়ও ২শতাধিক মানুষের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করতে পেরে আনন্দিত।

মানবিক ফাউন্ডেশনের সদস্যরা জানান, ভবিষ্যতে বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা সেবা আয়োজন করা হবে। স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

চিকিৎসা সেবা দিতে অংশ নেওয়া ডাক্তার ডা. মোঃ আব্দুল মজিদ সোহাগ বলেন,মানুষের পাশে দাঁড়াতে পারাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় সাফল্য। আজ যেভাবে অসহায় রোগীরা হাসিমুখে সেবা গ্রহণ করেছেন, তা আমাদের পরিশ্রমকে সার্থক করেছে। চিকিৎসা শুধু পেশা নয়—এটা দায়িত্ব, ভালোবাসা এবং মানবতার পথ। এই ধরনের মানবিক আয়োজনে যুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত।”

এসময়ে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সদস্য, তৌহিদুল ইসলাম আফরান আব্দুল্লাহ আল মুহিত, নিলয় হাসান, রবিউল হাসান,সজিবুল হাসান সজিব প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট