1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় পর্যটকসহ নিহত ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি ।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় ঝরনা দেখতে এসে নিখোঁজ এ কে এম নাইমুল হাসান (২০) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ।  বুধবার দুপুর সাড়ে বারটার দিকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে তিনি নিখোঁজ হন। নাইমুল হাসান নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী উত্তর নাথ পাড়া শাহানা ভবন এলাকার মো.আবুল কাশেমের ছেলে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বাঁশবাড়িয়ায় বিলাসী ঝরনায় বেড়াতে গিয়েছিলেন নাইমুল হাসান। ঝরনার পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সেখানে তল্লাশি চালিয়ে দুপুরে সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
একই দিনে সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর নাম মায়া নন্দী (৬৫)। তিনি পৌর সদরের পশ্চিম মহাদেবপুর এলাকার সুনীল নন্দীর স্ত্রী। তিনি যমুনা ডায়াগনস্টিক ল্যাব নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। তিনি পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মায়া নন্দীকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, বাসচাপায় নিহত ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট