1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

সেই লিয়াকত চেয়ারম্যান একদিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫০৪ বার পড়া হয়েছে
 বাঁশখালী প্রতিনিধি |
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের ওপর হামলার মামলায় গণ্ডামারা ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান লিয়াকত আলীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তাকে চট্টগ্রামে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাইলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।চট্টগ্রাম সিনিয়র জুডিয়সিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুল ইসলামের আদালত এ রায় দেন।

এসময় আদালত থেকে বের হয়ে বাঁশখালী থানার ওসিকে দেখে চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, ‘শুধু একটি নয়, একশ মামলা দিলেও আপনি কিছু করতে পারবেন না।’

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘তিনি আদালত থেকে বের হয়ে প্রিজন ভ্যানে উঠে আমাকে বলেছেন, শুধু এই একটি নয়; উনাকে আরও একশ মামলা দিলেও কিছু করতে পারবো না।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘উনি আসামি তাই উনার হাতে হাতকড়া পরানো হয়েছে। উনি আসামি না হয়ে এমনি কেউ হলে আইনগত ব্যবস্থা নিতাম। এরপরও আইনি প্রক্রিয়ায় জিডি করে রাখা হবে।
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে লেয়াকত আলীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নূর আহমেদ বলেছিলেন, বাঁশখালী থানা থেকে আমাদের রিকুইজিশন ভিত্তিতে দু’টি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতা চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে বাঁশখালী থানায় বেশ কয়েকটি রাজনৈতিক ও বিদ্যুৎ প্রকল্পের মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ১৩২০ মেগাওয়াটের নির্মাণাধীন বাঁশখালী গণ্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে দেশব্যাপী আলোচনায় আসেন গণ্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী। লেয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বহিষ্কৃত।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট