1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

সেন্টমার্টিনের সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লক্ষ পিস ইয়াবা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, টেকনাফ |
টেকনাফের সেন্টমার্টিনদ্বীপে অভিযান চালিয়ে ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (২৮ মার্চ) ভোররাতে সেন্টমার্টিন উপক‚লের দক্ষিণ-পূর্ব এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন উপক‚লের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূব একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার থেকে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়া হয়। এসময় বোটের মাঝি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি না থামিয়ে দ্রæত মিয়ানমারের সীমানার দিকে পালাতে থাকে। কোস্টগার্ড সদস্যরা সন্দেহজনক বোটটিকে ধাওয়া করতে থাকে,্ এক পর্যায়ে বোটটি আলামত ধ্বংসের লক্ষে পলিথিনে মোড়ানো বাদামী রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রæত মিয়ানমারের সীমানায় চলে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা সর্বমোট ১০টি বস্তা পানি থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশী চালিয়ে সর্বমোট ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট