1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

হাটহাজারীতে শ্বশুরবাড়ির অপমানে গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

হাটহাজারী প্রতিনিধি |

বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে কোরবানির গরু না দেওয়াই কাল হলো হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের সৈয়দ পাড়ার এলাকার বাঁচা মিয়ার বাড়িতে সুমি আক্তার(২০) নামে এক গৃহবধূর। আজ শুক্রবার (৩০ জুন) সকালে শ্বশুরবাড়িতে সুমির শয়ন কক্ষে গলায় ফাঁস লাগানে অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৪নং ওর্য়াড পেশকারহাট এলাকার আশারাফ আলী মুন্সির বাড়ির মো. সিরাজ মিয়ার বড় কন্যা।

নিহত সুমির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মাস আগে সুমি আক্তারের বিয়ে হয় মির্জাপুর ইউনিয়নের সৈয়দ পাড়ার এলাকার তাজুল ইসলামের সাথে। কোরবানি ঈদে বাবার বাড়ি থেকে স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন গরু দেওয়ার জন্য সুমিকে চাপ দেয়। বাবার বাড়ি থেকে কোরবানির আগের দিন গরু না দিয়ে পাঠানো হয় ছাগল। এজন্য কোরবানির দিনে শ্বশুরবাড়ির লোকজন তাকে অপমান করতে থাকে। পরবর্তী রাতে যথারীতি সুমি রুমে ঘুমাতে যায়। আজ শুক্রবার সকালে শ্বশুরবাড়ির শয়নকক্ষে সুমির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পাড়ার লোকজন পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে। সুমি আক্তারের স্বামী তাজুল ইসলাম প্রবাসে রয়েছেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুমি আক্তার আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের থেকে অভিযোগ দায়ের করা হলে তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট