1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

হাতিয়ায় জমি নিয়ে বিরোধ যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক -১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪০২ বার পড়া হয়েছে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়ার জমি নিয়ে বিরোধের জের ধরে ব্রিজবাজার এলাকায় শনিবার (৫ আগস্ট) রাতে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মিজানুর রহমান (৩৩) একই এলাকার বোয়ালিয়া গ্রামের মৃত মোস্তফিজুর‌ রহমান চৌকিদারের ছেলে। হাতিয়া থানার ওসি মো:আমির হোসেন জানান, নিহত মিজানুর রহমানের সঙ্গে একই এলাকার জহুরুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই ঘটনার জের ধরে শনিবার রাত ১০টার দিকে উপজেলার ব্রিজবাজার এলাকার মসজিদ মার্কেট থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে যুবক মিজানুরকে‌‌ আনুমানিক ৭/৮ জন লোক কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা‌ পালিয়ে যায়। লোকজন ভিকটিমকে চিকিৎসার জন্য হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উক্ত বিষয়ে সংবাদ পেয়ে হাতিয়া থানার ওসি তদন্ত কাঞ্চন কান্তি দাস ও থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) সাগর বড়ুয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ জনক একজনকে আটক করেন।আটক মো.ইব্রাহীম (২১) চরকিং ইউনিয়ন, ৪ নং ওয়ার্ড এলাকার আব্দুর রহিমের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট