1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

হাতিয়ায় জেলেদের জীবনমান দেখতে জাতিসংঘের প্রতিনিধি দল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

জিএম ইব্রাহিম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি । 

নোয়াখালী দ্বীপ উপজেলার হাতিয়া রবিবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের জেলেদের জীবন জীবিকা এবং আত্ম সামাজিক অবস্থা সরেজমিনে দেখতে আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার। এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক নাফিউল হাসান,শরনার্থীত্রান ও প্রত্যাবাসন কমিশনার(অতিরিক্ত সচিব) মোঃ মিজানুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ষ্টেফান লিলার, ইউএনডিপির প্রতিনিধি কীর্তিজাই পাহাড়ী, কেইটা সুগিমোতো, রাগীব আহসান শামরাত, মোঃ আব্দুল কাইউম ও মহাপরিচালক মায়ানমার শাখা মিয়া মোঃ মাইনুল কবির। পরে হাতিয়া বিদ্যুৎ কেন্দ্রের মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী,¯স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম,ডাঃ খালেদ সাইফুল্ল্যাহ,সাংবাদিক ইফতেখার হোসেন তুহিন সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। এ সময় বক্তাগন সফররত প্রতিনিধিদের কাছে হাতিয়া দ্বীপের নদী ভাঙ্গন সমস্যা কৃষি,মৎস্য ও চিকিৎসা ব্যবস্থা নানাবিধ সমস্যাদি তুলে ধরে বক্তব্য প্রদান করেন। জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার তাঁর সমাপনী বক্তব্যে সম্মিলিত সকলের আংশগ্রহনের মাধ্যমে কাংখিত জীবন মানের উন্নয়ন ঘটানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় সফররত প্রতিনিধিরা ভাসানচর গিয়ে রোহিঙ্গা শরনার্থীদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন এবং তাদের বিভিন্ন বিষয়াদির খোঁজ খবর নেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট