1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

৩২ বছরে পা রাখল লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪৬১ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান, লামা |
একতা, সমৃদ্ধি ও সঞ্চয়-এ শ্লোগনকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শহরস্থ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমিতির চেয়ারম্যান প্রশান্ত ভট্টাচার্য্যের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি অমল কান্তি দাশ। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও সমিতির সেক্রেটারী বিপুল কান্তি নাথ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সাধারণ সভাকে কেন্দ্র করে সকাল থেকে সদস্যদের পদচারনায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় মাঠের অনুষ্ঠান। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। প্রসঙ্গত, ১৯৯১ সালে মাত্র ৩৯ জন সদস্য নিয়ে সমিতির কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা দুই হাজার এবং মূলধন প্রায় ২৬ কোটি টাকা বলে জানান, সমিতির চেয়ারম্যান প্রশান্ত ভট্টাচার্য্য। তিনি বলেন, সদস্যদের উন্নয়নে ঋণ প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বেকারদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট