1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
আলীকদমের দুর্গম পাহাড়ি মাংগ্রুম পাড়ায় ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ সেনাবাহিনীর বান্দরবানের ১১ দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো নির্বাচনি সরঞ্জাম লামায় শাপলা কলি মার্কার প্রচারণায় ১১ দলীয় জোট ফাইতং ও ফাঁসিয়াখালী ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক সফল করার লক্ষ্যে দিক নির্দেশনা লামা পৌরসভার ২নং ওযার্ডে ধানের শীষ মার্কার প্রচারণা নির্বাচনে বান্দরবান সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন হচ্ছে ২১ প্লাটুন সদস্য বান্দরবানে কারিগরি শিক্ষা প্রসারে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত লামায় নবম পে-স্কেলসহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে তিন দিনের কর্মসূচী পালন করেছেন চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা আদালতের রায়ে লামায় আপন ভাই কর্তৃক বেদখল জমি ফিরে পেলেন পারুল আক্তার বান্দরবানে নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে বান্দরবানে সেনাবাহিনীর সমন্বয় সভা লামা ও আলীকদমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি চট্টগ্রামে ইকো-ট্যুরিজমের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে চাম্বি লেক চকরিয়ায় বিদুৎ স্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধারে সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লামা তথ্য অফিসের উদ্যোগে নির্বাচনী প্রচারণা

আলীকদমের দুর্গম পাহাড়ি মাংগ্রুম পাড়ায় ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ সেনাবাহিনীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আলীকদম প্রতিনিধি।  

পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি, ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর দিকনির্দেশনায় বলাইপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ছয়টি পাড়ার মোট ১০০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

০৮ ফেব্রুয়ারি  দুপুরে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মাংগ্রুম পাড়ায় এ মানবিক কার্যক্রম শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানায়।

অনুষ্ঠানে আলীকদম জোন কমান্ডারের পক্ষ থেকে এলাকায় সার্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা এবং টেকসই উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে দুষ্কৃতকারী ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে। পাশাপাশি এলাকার শান্তি রক্ষায় প্রয়োজনীয় তথ্য বিনিময়ে সক্রিয় ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট