মো. নুরুল করিম আরমান ।
আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বান্দরবান জেলার লামা উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা করেছেন। দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে শুক্রবার দিনব্যাপী উপজেলার ফাঁসিয়াখালী ও ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনবহুল এলাকায় পথসভা, গণসংযোগ ও বাজার সভার মাধ্যমে এ প্রচারণা করেন তিনি। এদিন সকাল থেকে রাত পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার, বড়পাড়া, বনপুর বাজার, সাপেরঘাটা বাজার, হায়দারনাশী বাজার ও ফাইতং ইউনিয়নের বাজার পাড়া সহ বিভিন্ন স্থাানে পথসভার মাধ্যমে ব্যাপক প্রচারণা করেন প্রার্থী সাচিং প্রু জেরী। প্রতিটি পথসভায় হাজার হাজার পাহাড়ি বাঙ্গালী-নারী পুরুষের ঢল নামে।
প্রচারণাকালে বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মাবুদ, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম, থানচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো, বান্দরবান জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আবু আফসান ইয়াহইয়া, উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি নেতা ফসিউল আলম, ফাইতং ইউনিয়ন বিএনপি নেতা ইমাম উদ্দিন ও মানিক, ফাঁসিয়াখালী শ্রমিক দল নেতা জসিম উদ্দিন সহ দলের অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দিনব্যাপী প্রার্থী সাচিং প্রু জেরী উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের হৃদয় মাস্টার পাড়ার বড়ুয়া সম্প্রদায়ের সাথে মতবিনিময়, স্বপ্ন কানন বিদ্যাপীঠ মাঠে পথসভা, রুপসীপাড়া বাজারে পথসভা, দরদরী বড়ুয়াপাড়য় বড়ুয়া সম্প্রদায়ের সাথে মতবিনিময়, লামা সদর ইউনিয়নের বলিয়ারচরে পথসভা, পৌরসভা এলাকার লামামুখ বাজারে পথসভা শেষে লামা সদর ইউনিয়নের মেরাখোলায় পথসভার পর লাইনঝিরিতে ও নয়াপাড়ায় পথসভা করা হয় বলে জানান, বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটিরি যুগ্ন-আহবায়ক মো. আমির হোসেন। তিনি আরো বলেন, এর আগের দিন বুধবারও (২৮ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার সরই ও গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে পথসভার মাধ্যমে ধানের শীষ মার্কার ব্যাপক প্রচারণা করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী।
পথসভার প্রচারণায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, ধানের শীষ এখন জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক। দুর্গম পাহাড়ি জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচনে জয়ী হলে ৩১ দফা বাস্তবায়ন ও অবহেলিত এখানকার মানুষের যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ সময় বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান সাচিং প্রু জেরী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ প্রার্থীতা প্রত্যাহারের কারণে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী সুবিধা জনক স্থানে রয়েছেন। ভোটাররা জানান, উপজেলায় বেশির ভাগ ভোটার বিএনপি সমর্থিত। তায় এবারের নির্বাচনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীই জয়ী হবেন।
লামা উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ জানায়, আসন্ন ১২ ফেব্রুয়ারী একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষা নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন মিলে মোট ৪২টি কেন্দ্রের মাধ্যমে উপজেলার ৮৮ হাজার ৮২৯জন ভোটার একযোগে ভোট প্রদান করবেন। প্রার্থীরা স্বতস্ফূর্তভাবে প্রচার প্রচারনা চালাচ্ছেন।
এদিকে লামা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং আফিসার মো. মঈন উদ্দিন জানান, নির্বাচনি প্রচারণা ও জনসভা‑সমাবেশে আইন মেনে চলা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আচরণবিধির সব শর্ত পালন নিশ্চিত করার জন্য প্রশাসন সব স্তরে নজরদারি করছে। প্রশাসন, সেনাবাহীনি ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করে সুষ্ঠু, ন্যায্য ও শান্তিকপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করবে বলেও তিনি জানান।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত