
লামা পৌর শহর প্রতিনিধি।
লামা উপজেলার ফাইতং ও ফাঁসিয়াখালী ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক সফল করার লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আমির হোসেন। আলোচনা শেষে ধানের শীষ মার্কার প্রচারণাও করা হয়।
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে কেন্দ্র সমন্বয় কমিটি ও ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে পৃথক আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।