1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচনে বান্দরবান সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন হচ্ছে ২১ প্লাটুন সদস্য বান্দরবানে কারিগরি শিক্ষা প্রসারে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত লামায় নবম পে-স্কেলসহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে তিন দিনের কর্মসূচী পালন করেছেন চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা আদালতের রায়ে লামায় আপন ভাই কর্তৃক বেদখল জমি ফিরে পেলেন পারুল আক্তার বান্দরবানে নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে বান্দরবানে সেনাবাহিনীর সমন্বয় সভা লামা ও আলীকদমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি চট্টগ্রামে ইকো-ট্যুরিজমের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে চাম্বি লেক চকরিয়ায় বিদুৎ স্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধারে সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লামা তথ্য অফিসের উদ্যোগে নির্বাচনী প্রচারণা লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রবিউল ও কোষাধ্যক্ষ সাখাওয়া’র বিরুদ্ধে চুরি ও আত্মসাতের অভিযোগ ফাঁসিয়াখালী ও ফাইতং-এ বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণায় হাজার হাজার মানুষের ঢল  লামায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণা তুঙ্গে লামা উপজেলার সরই ও গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রচারণা লামায় অবৈধ ৫ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা

বান্দরবানে কারিগরি শিক্ষা প্রসারে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

আমিনুল ইসলাম খন্দকার। 

​কারিগরি শিক্ষার প্রসার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘চাকরির মেলা (জব ফেয়ার) ও সেমিনার ২০২৬’।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

​‘কারিগরি শিক্ষার উন্নয়ন, জাতীয় উন্নয়নের পথপ্রদর্শক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী হোসাইনুজ্জামান চৌধুরী।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে ডি এস গ্রুপের এইচ আর হেড সুবির দাশ, সওজ এর নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, পর্যটন মোটেল এর ইউনিট ব্যবস্থাপক মোহাম্মদ সোয়েব, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিন উদ্দিন, লম্বুনি লিমিটেড এর ব্যবস্থাপনা ও পাবলিক রিলেশন সেলিম উদ্দিন, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা সরাসরি নিয়োগকর্তাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল খুঁজে পেতে এই আয়োজনকে অত্যন্ত কার্যকর বলে অভিহিত করেছেন। অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সরকার কারিগরি শিক্ষার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। উন্নত বিশ্বে শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হলেও আমাদের দেশে সেই সচেতনতার অভাবে আমরা কিছুটা পিছিয়ে আছি।”

​তিনি আরও বলেন, “সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত কর্মসংস্থানের সুযোগ পায় এবং স্বাবলম্বী হতে পারে। আজকের এই চাকরির মেলা অনেক বেকার যুবকের কর্মসংস্থানের দুয়ার খুলে দেবে।”

মেলায় সিঙ্গার, ওয়ালটন, আরএফএল সহ দেশের শীর্ষস্থানীয় ১১টি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে সরাসরি নিয়োগ ও তথ্য প্রদানের কাজ পরিচালনা করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট