মো. নুরুল করিম আরমান।
বান্দরবান জেলার লামা উপজেলায় ৫ অবৈধ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। প্রতি ভাটাকে ২ লাখ টাকা হারে দন্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো- এফএসি, এমএমবি, এমএইচবি, ৩ বিএম ও এসবিডাব্লিউ।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান পার্বত্য জেলার কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে তা ব্যবহারের অপরাধে ৫ ইটভাটাকে জরিমানার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, অবৈধভাবে ইটভাটা মালিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত