নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা উপজেলায় এক দফাদারের পৈত্রিক সম্পত্তি জবরদখল করতে না পেরে পরিবারের উপর বহিরাগত সন্ত্রাসী হামলা ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে মানহানি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পাশের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদাপাড়ার মাহবুবুল আলমরা এ হামলা ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। শুধু তায় নয়, জাযগা দখল করতে না পেরে এখন প্রাণনাশের হুমকিও দেন মাহাবুবুল আলমরা। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দফাদার মো. আলী আকবর লামা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলী আকবর লিখিত বক্তব্যে জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা এলাকায় আলী আকবর ও তার পরিবারের অন্য সদস্যদের নামে ১৪ একর ৯০ শতক জায়গা রয়েছে। এ জমিতে দীর্ঘ বছর ধরে ফলদ, বনজ ও মৎস্যসহ বিভিন্ন কৃষি খামার সৃজন করে ভোগ করে আসছেন তার পরিবারের সদস্যরা। সম্প্রতি ওই জায়গা নিয়ে বহিরাগত মাহবুবুল আলমদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে মামলার পাশাপাশি প্রতিপক্ষ মাহাবুবুল আলমরা দফায় দফায় আলী আকবরদের উপর সন্ত্রাসী হামলাও চালায়। গত বছরের ২৭ এপ্রিল মাহাবুবুল আলমদের হামলায় মো. আলী আকবরের মাথায় আঘাত পাওয়ার পাশাপাশি হাতের একটি আঙুল কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় মাহাবুবুল আলমদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, গেল ১৬ জানুয়ারী উভয়পক্ষের সম্মতিতে সামাজিকভাবে জাযগা পরিমাপের চেষ্টা করা হলেও, প্রতিপক্ষ নিজের জাযগা সঠিকভাবে চিহ্নিত করতে না পারায় পরিমাপ সম্ভব হয়নি। এটিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মাহাবুবুল আলমরা কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করে আলী আকবরের বিরুদ্ধে সংবাদ প্রচার করে। যা মোটেও সঠিক নয়, বরং মানহানি কর। বহিরাগত মাহাবুবুল আলমদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষা, জীবনের নিরাপত্তা ও মিথ্যা অপপ্রচার রোধে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন দফাদার আলী আকবর। শনিবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলী আকবরের স্বজন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আলী আকবর আর মাহাবুবুল আলমের মধ্যে জায়গা নিয়ে সৃষ্ট ঘটনায় আদালতে মামলা চলছে। উভয় পক্ষকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত