মো. নুরুল করিম আরমান।
বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন লামা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা। পাহাড় নদী খাল ঝিরি ডিঙ্গিয়ে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে নেতাকর্মীরা দিন রাত এ প্রচারণা চালায়।
বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরীর নেতৃত্বে দলের কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও তাঁতীদলের নেতাকর্মীরা প্রচারণা চালায়।
ইতিমধ্যে উপজেলার লামা সদর, রুপসীপাড়া, সরই, গজালিয়া, ফাইতং, আজিজনগর ও ফাসিয়াখালী ইউনিয়ন সহ পৌরসভা এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে চষে বেড়িয়েছেন নেতাকর্মীরা।নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নেতাকর্মীরা প্রচারণায় নামেন।
এ বিষয়ে বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণার পাশাপাশি উপজেলায় স্থাপিত ৪২ টি ভোট কেন্দ্র পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। নির্বাচনে লামা উপজেলা থেকে সাচিং প্রু জেরীকে ধানের শীষ মার্কায় সর্বোচ্চ ভোট উপহার দেওয়া হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত