1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচনে বান্দরবান সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন হচ্ছে ২১ প্লাটুন সদস্য বান্দরবানে কারিগরি শিক্ষা প্রসারে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত লামায় নবম পে-স্কেলসহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে তিন দিনের কর্মসূচী পালন করেছেন চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা আদালতের রায়ে লামায় আপন ভাই কর্তৃক বেদখল জমি ফিরে পেলেন পারুল আক্তার বান্দরবানে নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে বান্দরবানে সেনাবাহিনীর সমন্বয় সভা লামা ও আলীকদমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি চট্টগ্রামে ইকো-ট্যুরিজমের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে চাম্বি লেক চকরিয়ায় বিদুৎ স্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধারে সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লামা তথ্য অফিসের উদ্যোগে নির্বাচনী প্রচারণা লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রবিউল ও কোষাধ্যক্ষ সাখাওয়া’র বিরুদ্ধে চুরি ও আত্মসাতের অভিযোগ ফাঁসিয়াখালী ও ফাইতং-এ বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণায় হাজার হাজার মানুষের ঢল  লামায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণা তুঙ্গে লামা উপজেলার সরই ও গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রচারণা লামায় অবৈধ ৫ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা

লামায় নবম পে-স্কেলসহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে তিন দিনের কর্মসূচী পালন করেছেন চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 
সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও নবম পে-স্কেল ঘোষণা ও বেতন বৈষম্য দূরীকরণ সহ ৭ দফা দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা। উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘন্টা করে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

এতে ত্রিডেবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উদ্দিন তপন ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। কর্মসূচির শেষদিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তারা বলেন, বর্তমান বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। দ্রুত এ দাবি বাস্তবায়ন করা না হলে; রাজপথের আন্দোলন আরও জোরদার করা হবে।

কর্মসূচীতে উপজেলার সকল দপ্তরের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। গত ১ ফেব্রুয়ারী থেকে এ কর্মসূচী শুরু হয় বলে জানান, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট