মো. নুরুল করিম আরমান |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০নং সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাচিংপ্রু জেরী লামা উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে তিনি উপজেলার সরই ও গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি ও জনবহুল এলাকায় এ প্রচারণা করেন।
পথসভা, গণসংযোগ ও বাজার সভার মাধ্যমে এ প্রচারণা করেন তিনি। প্রচারণাকালে সাচিংপ্রু জেরী সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে সাচিংপ্রু জেরী বলেন, দুর্গম পাহাড়ি জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচনে জয়ী হলে এখানকার মানুষের যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
প্রচারণায় বান্দরবান জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো. আমির হোসেন ও সদস্য থোয়াইনু অং চৌধুরী সহ দলের অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত