
লামা পৌরসভা প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ৩০০ নং আসনে এ বিএনপি’র মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে ধানের শীষ মার্কার নিরলস প্রচারণায় নেমেছেন দলীয় নেতাকর্মীরা। গত কয়েকদিন ধরে লামা পৌর শহর বিএনপি নেতা দিদারুল আলম, বদরুল আলম চৌধুরী, ফরহাদ হোসেন এ প্রচারণা চালাচ্ছেন।
তারা পৌরসভার ২নং ওয়ার্ড নোয়াপাড়ার মাঠ, ঘাট ও প্রতি ঘরে ঘরে চষে বেড়াচ্ছেন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
বিএনপি নেতা দিদারুল আলম বলেন, বিশেষ করে পৌরসভা এলাকার ২ নং ওয়ার্ড বিএনপির ঘাটি। আমরা শতভাগ নিশ্চিত এ ওয়ার্ডে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। তিনি আরো বলেন, নির্বাচনে সাচিং প্রু জেরী জয়ী হলে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নসহ অবহেলিত এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উন্নয়নে কাজ করবেন সাচিং প্রু জেরী।