1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন’র সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক আলমগীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন, লোহাগাড়া | 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন’র ১৩ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে এ কমিটি ঘোষনা করেন সংগঠনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ। এসময় সংগঠনের উপদেষ্টা নুরুল আলম কোম্পানী সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন। সাইফুল ইসলাম (এশিয়ান টেলিভিশন) সভাপতি, মোঃ আলমগীর (দৈনিক প্রতিদিনের কাগজ) সাধারণ সম্পাদক ও এম, দলিলুর রহমান (দৈনিক জনবাণী) কে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি রাকিব ইবনূর ইমন (দৈনিক পূর্বকোন), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ সেলিম উদ্দীন (দৈনিক আমার দেশ), অর্থ বিষয়ক সম্পাদক- নাজিম উদ্দীন রানা (দৈনিক যুগান্তর), দপ্তর- প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ মিজান (দৈনিক অভয়নগর), আইন বিষয়ক সম্পাদক- এড.নয়ন দেবনাথ (দৈনিক বাংলার সংবাদ)। কমিটির সদস্যরা হলেন, ইসমাইল হোসেন সোহাগ (দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ কলিম উল্লাহ (দৈনিক দিন প্রতিদিন), মুন্সী সাহাব উদ্দীন (দৈনিক একুশের বাণী), মোঃ রিয়াদ (দৈনিক আজকের বসুন্ধরা) ও বেলাল হোসেন আবীর (দৈনিক আলোকিত সকাল)।

সংগঠনের নব-নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন- আমরা গণমাধ্যম কর্মী, আমাদের কাজ হচ্ছে দেশ ও মানুষের স্বার্থে কাজ করা, সে লক্ষ্যে বস্তুনিষ্ঠ সংবাদ তৈরিতে আমরা বদ্ধ পরিকর, আমাদের সকল কর্মকান্ড হবে জনকল্যাণকর। তিনি আরও বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতা নিরসনে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করায় আমার কাজ। আমি চেষ্টা করব সংগঠনকে সর্বোচ্চ দেয়ার, এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট