1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচনে বান্দরবান সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন হচ্ছে ২১ প্লাটুন সদস্য বান্দরবানে কারিগরি শিক্ষা প্রসারে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত লামায় নবম পে-স্কেলসহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে তিন দিনের কর্মসূচী পালন করেছেন চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা আদালতের রায়ে লামায় আপন ভাই কর্তৃক বেদখল জমি ফিরে পেলেন পারুল আক্তার বান্দরবানে নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে বান্দরবানে সেনাবাহিনীর সমন্বয় সভা লামা ও আলীকদমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি চট্টগ্রামে ইকো-ট্যুরিজমের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে চাম্বি লেক চকরিয়ায় বিদুৎ স্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধারে সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লামা তথ্য অফিসের উদ্যোগে নির্বাচনী প্রচারণা লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রবিউল ও কোষাধ্যক্ষ সাখাওয়া’র বিরুদ্ধে চুরি ও আত্মসাতের অভিযোগ ফাঁসিয়াখালী ও ফাইতং-এ বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণায় হাজার হাজার মানুষের ঢল  লামায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণা তুঙ্গে লামা উপজেলার সরই ও গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রচারণা লামায় অবৈধ ৫ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

 

পাহাড়ের কথা ডেস্ক। 

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে ডিজিটাল শিক্ষার নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটির প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে বসানো হচ্ছে স্টারলিংক ইন্টারনেট সংযোগ। এর মাধ্যমে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরাও পাবে উচ্চগতিসম্পন্ন নিরবচ্ছিন্ন ইন্টারনেট। ফলে অনলাইন ক্লাস, ডিজিটাল পাঠক্রম ও ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ হবে আগের চেয়ে সহজ ও গতিশীল।

সম্প্রতি ডিজিটাল শিক্ষা বিস্তারে তিন পার্বত্য জেলা পরিষদের সঙ্গে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর পৃথক তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৭ নভেম্বর বান্দরবন পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে চুক্তি সই করেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান এবং পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এর আগে ১২ নভেম্বর রাঙামাটি ও ১১ নভেম্বর খাগড়াছড়িতে অনুরূপ দুটি চুক্তি সম্পন্ন হয়। তিন ক্ষেত্রেই বিএসসিএল-এর পক্ষে স্বাক্ষর করেন ড. ইমাদুর রহমান; খাগড়াছড়িতে পরিষদের চেয়ারম্যান ছিলেন শেফালিকা ত্রিপুরা এবং রাঙামাটিতে কৃষিবিদ কাজল তালুকদার।

চুক্তি বাস্তবায়নের পর ইতোমধ্যে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্কুলে স্টারলিংক সংযোগ স্থাপন শুরু হয়েছে। ফলে ভৌগোলিক প্রতিবন্ধকতা আর শিক্ষার্থীদের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে না—এমনটাই আশা সংশ্লিষ্টদের।

বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে সম্ভাবনার নতুন দরজা খুলে দিল। প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে সরকার দক্ষ মানবসম্পদ গঠনে আরেক ধাপ এগিয়ে গেল।

অনুষ্ঠানগুলোতে বিএসসিএল-এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দীনসহ জেলা পরিষদের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। –সংবাদ বিজ্ঞপ্তি।

 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট