1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচনে বান্দরবান সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন হচ্ছে ২১ প্লাটুন সদস্য বান্দরবানে কারিগরি শিক্ষা প্রসারে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত লামায় নবম পে-স্কেলসহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে তিন দিনের কর্মসূচী পালন করেছেন চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা আদালতের রায়ে লামায় আপন ভাই কর্তৃক বেদখল জমি ফিরে পেলেন পারুল আক্তার বান্দরবানে নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে বান্দরবানে সেনাবাহিনীর সমন্বয় সভা লামা ও আলীকদমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি চট্টগ্রামে ইকো-ট্যুরিজমের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে চাম্বি লেক চকরিয়ায় বিদুৎ স্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধারে সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লামা তথ্য অফিসের উদ্যোগে নির্বাচনী প্রচারণা লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রবিউল ও কোষাধ্যক্ষ সাখাওয়া’র বিরুদ্ধে চুরি ও আত্মসাতের অভিযোগ ফাঁসিয়াখালী ও ফাইতং-এ বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণায় হাজার হাজার মানুষের ঢল  লামায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণা তুঙ্গে লামা উপজেলার সরই ও গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রচারণা লামায় অবৈধ ৫ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা

পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধারে সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

অনুপম মার্মা, থানচি। 

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে “Scaling up Forest Landscape Restoration in Chittagong Hill Tracts” প্রকল্পের আওতায় কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (CBO) সদস্যদের জন্য সংগঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ০২ ফেব্রুয়ারী দুপুরে স্থানীয় এনজিও সংস্থা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনের হল রুমে অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IIED ও UK International Development–এর অর্থায়নের অরণ্যক ফাউন্ডেশন সহযোগীতা বলিপাড়া নারী কল্যাণ সমিতি বিএনকেএস আয়োজনে কর্মশালায় আরণ্যক ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম,সভাপতিত্ব করেন।কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,আরণ্যক ফাউন্ডেশনের প্রকল্পের কর্মকর্তা মংহ্লাছিং মারমা,বিএনকেএস পার্টনার প্রোগ্রাম লীড সুগত চাকমা,
সমাজ সেবা সুপারভাইজার আমির হোসেন প্রমূখ।

প্রধান অতিথি এস কে জহির উদ্দিন বলেন, পার্বত্য চট্টগ্রামের বন ও প্রাকৃতিক সম্পদ শুধু এই অঞ্চলের নয়, পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বনভূমি পুনরুদ্ধার করা গেলে পরিবেশ সুরক্ষা ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সিবিও সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

বিশেষ অতিথির আমির হোসেন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সিবিও সদস্যরা নেতৃত্ব, স্বচ্ছতা, আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা প্রণয়নে বাস্তবমুখী ধারণা লাভ করবেন, যা ভবিষ্যতে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদের প্রতি সম্মান রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
অরণ্যক ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ কামরুল ইসলাম বলেন, অরণ্যক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীল উন্নয়নে কাজ করে আসছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো স্থানীয় সিবিও সদস্যদের সাংগঠনিকভাবে শক্তিশালী করা, যাতে তারা নিজেরাই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে নেতৃত্ব দিতে পারেন।

অরশ্যক ফাউন্ডিশনের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, মাঠপর্যায়ের সহায়তা ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।প্রশিক্ষণের বিষয়বস্তু।
প্রশিক্ষণে সংগঠন গঠন ও পরিচালনা, নেতৃত্ব উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ, বনভূমি পুনরুদ্ধারের কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষণ কর্মশালায় পাড়ার উন্নয়ন কমিটি (সিবিও) সদস্যরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট