1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচনে বান্দরবান সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন হচ্ছে ২১ প্লাটুন সদস্য বান্দরবানে কারিগরি শিক্ষা প্রসারে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত লামায় নবম পে-স্কেলসহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে তিন দিনের কর্মসূচী পালন করেছেন চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা আদালতের রায়ে লামায় আপন ভাই কর্তৃক বেদখল জমি ফিরে পেলেন পারুল আক্তার বান্দরবানে নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে বান্দরবানে সেনাবাহিনীর সমন্বয় সভা লামা ও আলীকদমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি চট্টগ্রামে ইকো-ট্যুরিজমের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে চাম্বি লেক চকরিয়ায় বিদুৎ স্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধারে সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লামা তথ্য অফিসের উদ্যোগে নির্বাচনী প্রচারণা লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রবিউল ও কোষাধ্যক্ষ সাখাওয়া’র বিরুদ্ধে চুরি ও আত্মসাতের অভিযোগ ফাঁসিয়াখালী ও ফাইতং-এ বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণায় হাজার হাজার মানুষের ঢল  লামায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণা তুঙ্গে লামা উপজেলার সরই ও গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রচারণা লামায় অবৈধ ৫ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা

চকরিয়ায় বিদুৎ স্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া। 
চকরিয়া উপজেলার খুটাখালীতে নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করার সময় পার্শ্ববর্তী বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে খুটাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান দুই শ্রমিক মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের পুত্র লাল মুহিত উদ্দিন সাগর (৩৫) ও একই এলাকার বাসিন্দা মোহাম্মদ জোহরের পুত্র মোহাম্মদ উসমান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুটখালী বাজারে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন সংলগ্নে একটি নির্মাণাধীন তিনতলা ভবনের কাজ চলছিল। ওই ভবনে দেয়ালের কাজ করছিলেন তিনজন নির্মাণ শ্রমিক। একপর্যায়ে ওই বৈদ্যুতিক লাইনে প্রথমে লাল মুহিত উদ্দিন সাগর বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ঝাঁকুনিতে অপর শ্রমিক মোহাম্মদ ওসমান নিচে পড়ে যান। উপস্থিত লোকজন তাৎক্ষণিক আহত দু’জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন। এঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট