
লামা প্রতিনিধি।
নিরাপদ খাদ্য নিশ্চিত করনে বান্দরবান জেলার লামা উপজেলায় খাদ্য স্থাপনা পরিদর্শন করেছেন স্যানেটারী ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া। সোমবার দিনব্যাপী উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।
এ সময় পবিত্র রমজান উপলক্ষে দব্যমুল্য স্থিতিশীল রাখা, মুল্যতালিকা প্রদর্শন , পোড়াতেল ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়। এতে সহযোগিতায় মিজানুর রহমান মিজান (এস.আই.টি)।
এ বিষয়ে লামা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া বলপন, জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।