
মো. নুরুল করিম আরমান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষের প্রচার প্রচারণায় মুখরিত লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন। অন্য ইউনিয়নের তুলনায় প্রচারণায় কোন অংশে পিছিয়ে নেই রূপসী পাড়া ইউনিয়ন সংগঠিত বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তফসিল ঘোষণার পর থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইনসান আলী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ পিন্টুর নেতৃত্বে চলছে এ প্রচারণা। এতে রূপসীপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনও অংশ নেন। চায়ের দোকান ও বসতবাড়ির উঠান থেকে শুরু করে বাদ যায়নি ক্ষেত খামারও। কর্মরত চাষীর ধারে লিফটের বিতরণের মাধ্যমে তারা প্রচারণা চালায়। এতে প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠে রূপসীপাড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি পল্লীগুলো। প্রচারণায় স্লোগান ছিল একটাই ‘দেশ গড়বো মিলেমিশে, ভোট দেব ধানের শীষে।
এ বিষয়ে লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. পিন্টু বলেন-রুপসীপাড়ার মাটি, বিএনপির ঘাটি। প্রচারণায় পাহাড়ি বাঙ্গালী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি প্রার্থী সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি।