1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচনে বান্দরবান সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন হচ্ছে ২১ প্লাটুন সদস্য বান্দরবানে কারিগরি শিক্ষা প্রসারে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত লামায় নবম পে-স্কেলসহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে তিন দিনের কর্মসূচী পালন করেছেন চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা আদালতের রায়ে লামায় আপন ভাই কর্তৃক বেদখল জমি ফিরে পেলেন পারুল আক্তার বান্দরবানে নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে বান্দরবানে সেনাবাহিনীর সমন্বয় সভা লামা ও আলীকদমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি চট্টগ্রামে ইকো-ট্যুরিজমের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে চাম্বি লেক চকরিয়ায় বিদুৎ স্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধারে সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লামা তথ্য অফিসের উদ্যোগে নির্বাচনী প্রচারণা লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রবিউল ও কোষাধ্যক্ষ সাখাওয়া’র বিরুদ্ধে চুরি ও আত্মসাতের অভিযোগ ফাঁসিয়াখালী ও ফাইতং-এ বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণায় হাজার হাজার মানুষের ঢল  লামায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণা তুঙ্গে লামা উপজেলার সরই ও গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রচারণা লামায় অবৈধ ৫ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে ইকো-ট্যুরিজমের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে চাম্বি লেক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নাজিম ‍উদ্দিন রানা, লোহাগাড়া | 

সবুজ পাহাড়ে ঘেরা স্বচ্ছ নীলাভ জলরাশির চাম্বি লেক যেন প্রকৃতির এক নীরব কবিতা। পাহাড়ের ছায়া যখন আয়নার মতো লেকের বুকে মিশে যায়, তখন মুহূর্ত হয়ে ওঠে মোহময়। কোলাহলমুক্ত পরিবেশ, নির্মল বাতাস আর শান্ত জলরেখার টানে প্রতিদিনই এখানে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু পর্যটকরা। পাহাড়, লেক আর জীববৈচিত্র্যের এ অপূর্ব সহাবস্থান লোহাগাড়ায় ইকো-ট্যুরিজমের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা, ফারাঙ্গা ও নারিশ্চা গ্রাম এবং পার্শ্ববর্তী বান্দরবানের আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বি গ্রাম নিয়ে প্রায় ১০০ একর এলাকাজুড়ে বিস্তৃত এ লেক। বান্দরবানের পাহাড়ি অঞ্চলের কয়েকটি সক্রিয় ঝরণার স্বচ্ছ জল মিলেই সৃষ্টি হয়েছে এ নৈসর্গিক জলাধার। পূর্বদিকে সমতল ভূমি এবং অন্য তিনদিকে পাহাড়বেষ্টিত হওয়ায় এখানকার দৃশ্যপট হয়ে উঠেছে অনন্য ও চোখ জুড়ানো।

লেকের আশপাশে রয়েছে হাতির প্রাকৃতিক প্রজনন কেন্দ্র, যা প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী পর্যবেক্ষকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। ভোর কিংবা বিকালের নরম আলোয় পাহাড়, লেক আর পাখির কলতান মিলেমিশে চাম্বি লেককে পরিণত করে এক নিখুঁত প্রকৃতি ভ্রমণ গন্তব্যে।

জানা যায়, ১৯৯৮ সালে তৎকালীন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর উদ্যোগে চাম্বি খালে রাবার ড্যাম নির্মাণ ও পর্যটন এলাকা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। দেশের ১০টি রাবার ড্যাম প্রকল্পের একটি হিসেবে ২০১৫ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০১৮ সালের ২০ জানুয়ারি উদ্বোধন করা হয়। এলজিইডির অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানিসম্পদ সেক্টর প্রকল্পের আওতায় নির্মিত এই ড্যাম চাম্বি লেককে দিয়েছে আজকের রূপ।

বর্তমানে পর্যটকদের বিনোদনের জন্য লেকে রয়েছে কৃত্রিম পানির ফোয়ারা, পাখি ও প্রাণীর ভাস্কর্য, স্পিডবোট, প্যাডেল বোট, লাইফ বোট ও নৌকা। চালু আছে ফ্যামিলি ট্রেন ও ‘শুধু আমরাই’ রেস্টুরেন্ট। হ্রদের মাঝখানে অবস্থিত ‘মায়া দ্বীপে’ যেতে রয়েছে ড্রামভেলা। পাহাড়ের টিলায় নির্মিত গোল ঘরগুলো থেকে উপভোগ করা যায় সবুজ পাহাড় আর নীল জলের বিস্তৃত দৃশ্য, যা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। তবে এখনো এখানে রাতযাপনের ব্যবস্থা চালু হয়নি।

পরিবেশবিদদের মতে, পরিকল্পিত সংরক্ষণ ও পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা গেলে চাম্বি লেক দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ ইকো-ট্যুরিজম হাব হিসেবে গড়ে উঠতে পারে। এতে একদিকে যেমন স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে, অন্যদিকে পাহাড়-লেকের প্রাকৃতিক ভারসাম্যও রক্ষা পাবে।

চাম্বি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য রেজাউল বাহার রাজা জানান, রাবার ড্যাম নির্মাণের ফলে পানির সংরক্ষণ সম্ভব হওয়ায় প্রায় ৫০০ একর জমিতে সেচ সুবিধা মিলছে। এতে কৃষি উৎপাদনের পাশাপাশি মাছ চাষেও এসেছে ইতিবাচক পরিবর্তন।

সমবায় সমিতির সভাপতি মাস্টার মাহবুবুর রহমান বলেন, কৃষির পাশাপাশি চাম্বি লেক লোহাগাড়াকে পর্যটনের মানচিত্রে তুলে ধরছে। ভবিষ্যতে কটেজ, সুইমিংপুল, ওয়াটার রাইড, খেলার মাঠ ও আধুনিক রেস্টুরেন্ট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, চুনতির চাম্বি রাবার ড্যাম একদিকে কৃষিতে সম্ভাবনা সৃষ্টি করেছে, অন্যদিকে এর নৈসর্গিক সৌন্দর্যকে ঘিরে গড়ে উঠছে পর্যটন কেন্দ্র। পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে উপজেলা প্রশাসন আরও উদ্যোগ নেবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট