1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় ধানের শীষ মার্কার প্রচারণায় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা রুপসীপাড়া ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নেতাকর্মীরা নির্বাচন ও গণভোট উপলক্ষে বান্দরবান জেলা পুলিশের ব্রিফিং আলীকদম উপজেলায় ১০ দিনব্যাপী বালক ফুটবল প্রশিক্ষণ লামার ফাইতং এ স্যানেটারী ইন্সপেক্টরের বাজার পরিদর্শন থানচিতে ধানের শীষ প্রতীকের প্রচারণা উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যয়ে বান্দরবানে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আলীকদমের দুর্গম পাহাড়ি মাংগ্রুম পাড়ায় ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ সেনাবাহিনীর বান্দরবানের ১১ দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো নির্বাচনি সরঞ্জাম লামায় শাপলা কলি মার্কার প্রচারণায় ১১ দলীয় জোট ফাইতং ও ফাঁসিয়াখালী ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক সফল করার লক্ষ্যে দিক নির্দেশনা লামা পৌরসভার ২নং ওযার্ডে ধানের শীষ মার্কার প্রচারণা নির্বাচনে বান্দরবান সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন হচ্ছে ২১ প্লাটুন সদস্য বান্দরবানে কারিগরি শিক্ষা প্রসারে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত লামায় নবম পে-স্কেলসহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে তিন দিনের কর্মসূচী পালন করেছেন চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা

লামায় ধানের শীষ মার্কার প্রচারণায় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান। 
বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন লামা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা। পাহাড় নদী খাল ঝিরি ডিঙ্গিয়ে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে নেতাকর্মীরা দিন রাত এ প্রচারণা চালায়।

বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  থোয়াইনু অং চৌধুরীর নেতৃত্বে দলের কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও তাঁতীদলের নেতাকর্মীরা প্রচারণা চালায়।

ইতিমধ্যে উপজেলার লামা সদর,  রুপসীপাড়া,  সরই, গজালিয়া,  ফাইতং, আজিজনগর ও ফাসিয়াখালী ইউনিয়ন সহ পৌরসভা এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে চষে বেড়িয়েছেন নেতাকর্মীরা।নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নেতাকর্মীরা প্রচারণায় নামেন।

এ বিষয়ে বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  থোয়াইনু অং চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণার পাশাপাশি উপজেলায় স্থাপিত ৪২ টি ভোট কেন্দ্র পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। নির্বাচনে লামা উপজেলা থেকে সাচিং প্রু জেরীকে ধানের শীষ মার্কায় সর্বোচ্চ ভোট উপহার দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট